
নবরব শিল্পীগোষ্ঠী
সুস্থ সংষ্কৃতির বর্নিল আয়োজন
সোমবার, ২১ নভেম্বর, ২০২২
"বাঁশখালী হিলফুল ফুযুল সংগঠন" এর উদ্যোগে ২দিন ব্যাপী ১১তম ইসলামী মহাসম্মেলন

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
নবরব শিল্পীগোষ্ঠী'র কমিটি গঠন সম্পন্ন

বন্দরনগরী চট্টগ্রামের সাড়াজাগানো সাংস্কৃতিক সংগঠন "নবরব শিল্পীগোষ্ঠী" এর ২০২২-২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
গত ০৩-১১-২০২২ইং বাদে মাগরিব সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের সদস্যদের সরাসরি মতামত ও পরামর্শের মাধ্যমে ২০২২-২৪ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে সাবেক প্রধান পরিচালক এইচ এম খলিলুর রহমানকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
প্রধান পরিচালক শোয়াইব বিন ফজলুল করিম এবং নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসাইন।
নিম্নে পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেওয়া হলো :
চেয়ারম্যান : এইচ এম খলিলুর রহমান
প্রধান পরিচালক : শোয়াইব বিন ফজলুল করিম
নির্বাহী পরিচালক : সাজ্জাদ হোসাইন
সহকারী পরিচালক : ইকরামুল হক্ব চৌধুরী
সংগীত পরিচালক : শাহান উল্লাহ নুরী
শিশু-কিশোর পরিচালক : ফরহাদুল ইসলাম
মিডিয়া পরিচালক : শাহেদ হোসাইন
অর্থ পরিচালক : রেজাউল করিম
অফিস পরিচালক : মিনহাজুল ইসলাম
ক্বিরাত পরিচালক : সরওয়ার কামাল
থিয়েটার পরিচালক : আসিফ হোসাইন
নির্বাহী সদস্য : আলমগীর হোসাইন (প্রবাসী)
নির্বাহী সদস্য : মুহাম্মদ হাশেম
নির্বাহী সদস্য : মেহেরাজ হোসাইন মিরাজ
সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
দোয়া কামনা
আগামী ১৯-০৯-২০১৮ইং, রোজ বুধবার হতে নবরব শিল্পীগোষ্ঠীর সম্মানিত প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শোয়াইব বিন ফজলুল করিম এর ফাযিল ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা আরম্ভ হবে, ইনশাআল্লাহ্।
অতএব সকল বন্ধু-বান্ধব, ভক্ত ও শুভাকাঙ্খীদের কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি।
মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
শিগ্রই নবরব শিল্পীগোষ্ঠী বাঁশখালী শাখা উদ্বোধন
শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন নবরব শিল্পীগোষ্ঠী বাঁশখালী শাখা এর শুভ উদ্বোধন।
নবরব এর বেশ কিছু হিতাকাঙ্খী ও ভক্তদের অনুরোধে অতি শিগ্রই বাঁশখালীতে আমরা একটি শাখা করতে যাচ্ছি।
সকলের প্রতি দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নবরব শিল্পীগোষ্ঠী বাঁশখালী শাখা উদ্বোধন
শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন নবরব শিল্পীগোষ্ঠী বাঁশখালী শাখা এর শুভ উদ্বোধন।
নবরব এর বেশ কিছু হিতাকাঙ্খী ও ভক্তদের অনুরোধে অতি শিগ্রই বাঁশখালীতে আমরা একটি শাখা করতে যাচ্ছি।
সকলের প্রতি দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
মানবজীবনে সংগীত কী ধরনের ভূমিকা রাখতে সক্ষম || শোয়াইব বিন ফজলুল করিম
মানবজীবনে সংগীত কী ধরনের ভূমিকা রাখতে সক্ষম?
সংগীত বলতে চিত্ত বিনোদনে সমর্থ্য স্বরসমূহের বিন্যাসের মাধ্যমে বিচিত্র ও মধুর রচনাকে বোঝায়। স্বর ও তালবদ্ধ মনোরঞ্জক রচনাকে সংগীত বলে।
সংগীত ও মানবজীবন পরস্পরের সাথে সম্পৃক্ত। মানুষের ভিতরের প্রবৃত্তির ওপর সংগীতের প্রভাব অপরিসীম। সংগীত অনুশীলনের দ্বারা মানুষের মনের সুপ্ত ভাব জাগ্রত হয়। আবার সংগীত দ্বারাই মানুষের অনুভূতি পরিমার্জিত হয়। কুটিলতা, হিংসা, দ্বেষ, পরশ্রীকাতরতার পাশাপাশি মনের হীন ভাবগুলো সংগীতের প্রভাবে দূর হয়; তার বদলে উদারতা মানুষের মনকে করে তোলে মহৎ। সংগীতের মাধ্যমে মানুষের কল্পনা শক্তির উন্মেষ ঘটে এবং সৃষ্টিশীলতার বিকাশ হয়। মনের সুকোমল ও সুকুমার বৃত্তিগুলোর ওপর সংগীতের প্রভাব জীবনকে করে তোলে মধুময়, জীবনে বয়ে আনে সম্পূর্ণতা।
সংগীত মানবজীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, সুখ-দুঃখে সান্ত্বনার প্রলেপ। সংগীত সমাজের সকল স্তরে পরিব্যাপ্ত। জীবনের উৎসবে সংগীত নিত্যসঙ্গী। আবেগ প্রকাশের মাধ্যম সংগীত। মানবজীবনের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে সংগীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগীত মানবজীবনকে পরিশীলিত করে। এক অকৃত্রিম চেতনা জাগ্রত করে।
মানবজীবনে সংগীতের প্রভাব তাই মহামিলনের এক মহামন্ত্র।
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,
নবরব শিল্পীগোষ্ঠী
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
অনতিবিলম্বে মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ করুন: নবরব শিল্পীগোষ্ঠী
"বাঁশখালী হিলফুল ফুযুল সংগঠন" এর উদ্যোগে ২দিন ব্যাপী ১১তম ইসলামী মহাসম্মেলন
দক্ষিণ চট্টগ্রামের সাড়াজাগানো ধর্মীয়, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন "বাঁশখালী হিলফুল ফুযুল সংগঠন" এর উদ্যোগে ২দিন ব্যাপী ১১তম ইসলামী ম...
