সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

নবরব শিল্পীগোষ্ঠীর এক বছর পূর্তি ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইসলামিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে



শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন নবরব শিল্পীগোষ্ঠী'র এক বছর পূর্তি ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইসলামিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ই মার্চ বাদে এশা লালখান বাজার মাদ্রাসা ময়দানে নন্দিত উপস্থাপক হাসান বিন খুরশিদ ও কাজী হামদুল্লাহ্ এর সঞ্চালনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমীর আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কবি মাহমুদুল হাসান নিজামী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবাইদুর রহমান খান নদভী, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম রব্বানী ও আব্দুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন তারুণ্যের অহংকার, বিশিষ্ট কলামিস্ট মুফতি হারুন ইজহার চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে সাম্প্রতিক সময়ের লালখান বাজার মাদ্রাসার ঘটনা উল্লেখ বলেন,
কওমী মাদ্রাসায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের মত জঙ্গীবাদ, সন্ত্রাসী ও ছাত্র খুন হয়না, সুতরাং যখন তখন তল্লাশীর নামে এখানে এসে ছাত্র-শিক্ষকদের হয়রানি করার কারো অধিকার নেই।
প্রধান বক্তা তার আলোচনায় বলেন, এখনকার তরুণদের সামনে এগিয়ে নিতে তাদেরকে ইসলামি সাহিত্য-সংস্কৃতির প্লাটফর্ম তৈরী করে
দিতে হবে, তবেই তরুণরা এগিয়ে যেতে পারবে।
নবরবের এই কনসার্টের প্রসংসা করে তিনি বলেন, আপনাদের এই আয়োজন খুবই চমৎকার এবং প্রসংশনীয়, আরো ব্যাপক প্রশিক্ষনের মাধ্যমে ভবিষ্যতে আরো ঝাকঝমকপূর্ণ আয়োজন আমাদেরকে উপহার দিবেন এই কামনা করি।
আলোচনা সভার পূর্বে বাদ মাগরিব থেকে ইসলামিক কনসার্ট অনুষ্ঠিত হয়।
কনসার্ট সংগীত পরিবেশন করেন এইচ এম খলিলুল রহমান, শোয়াইব বিন ফজলুল করিম, এম এইচ আতিকুল্লাহ্, আবিদ হোসাইন, ইমরান হোসাইন, আলী হায়দার, সাজ্জাদ হোসাইন, ইব্রাহীম, আবু নাছের মাহফুজ, মিনহাজুল ইসলাম, আয়মন নূর, রুম্মান নূরসহ নবরবের শিল্পীরা।
অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী আল-আমিন সাক্বী ও বাংলার মাটি সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক জিয়াউদ্দীন আল আজাদ।
আলোচনা সভার শেষে সভাপতির মুনাজাতের মাধ্যমে এই মনোমুগ্ধকর আয়োজন সমাপ্ত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

"বাঁশখালী হিলফুল ফুযুল সংগঠন" এর উদ্যোগে ২দিন ব্যাপী ১১তম ইসলামী মহাসম্মেলন

দক্ষিণ চট্টগ্রামের সাড়াজাগানো ধর্মীয়, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন "বাঁশখালী হিলফুল ফুযুল সংগঠন" এর উদ্যোগে ২দিন ব্যাপী ১১তম ইসলামী ম...