শনিবার, ২২ জুলাই, ২০১৭

কার্যনির্বাহী পরিষদ ২০১৭-১৮ সেশন

শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন নবরব শিল্পীগোষ্ঠী 'র নতুন কমিটি গঠন সম্পন্ন। এইচ এম খলিলুর রহমান প্রধান পরিচালক ও শোয়াইব বিন ফজললু করিম নির্বাহী পরিচালক নির্বাচিত।

অপসংস্কৃতির প্রতিরোধে সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত নবরব শিল্পীগোষ্ঠীর আগামী সেশনের (২০১৭-১৮) কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আজ চট্টগ্রামের খুলশীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে এইচ এম খলিলুর রহমান প্রধান পরিচালক ও শোয়াইব বিন ফজলুল করিম নির্বাহী পরিচালক নির্বাচিত হন।


এই পরিষদের অন্যান্য দায়িত্বশীল যারা নির্বাচিত হয়েছেন, যথাক্রমে এইচ. এম. আতিক উল্লাহ শিশু-কিশোর পরিচালক, আবিদ বিন আব্দুস সালাম সংগীত পরিচালক, ইব্রাহীম খলিল ক্বিরাত পরিচালক, আলমগীর হোসাইন অর্থ পরিচালক, ইমরান হোসাইন মিডিয়া পরিচালক, আবু নাসের মাহফুজ অফিস পরিচালক, আলী হায়দার থিয়েটার পরিচালক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

"বাঁশখালী হিলফুল ফুযুল সংগঠন" এর উদ্যোগে ২দিন ব্যাপী ১১তম ইসলামী মহাসম্মেলন

দক্ষিণ চট্টগ্রামের সাড়াজাগানো ধর্মীয়, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন "বাঁশখালী হিলফুল ফুযুল সংগঠন" এর উদ্যোগে ২দিন ব্যাপী ১১তম ইসলামী ম...